১২ নভেম্বর ২০২৬

সহকারী শিক্ষকদের জরুরি বার্তা দিল মাউশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম
সহকারী শিক্ষকদের জরুরি বার্তা দিল মাউশি

বাংলাপ্রেস ডেস্ক:  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ২০২৭ শিক্ষাবর্ষের বিএড কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

গত ৯ নভেম্বর মাউশির উপপরিচালক (প্রশিক্ষণ) শাহ্ মুহাম্মদ মামুন মোরশেদের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে পাঠাতে হবে। এ দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী ১৯ নভেম্বরের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে।

বিএড কোর্সে ভর্তির যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি স্নাতক (পাশ), স্নাতক (সম্মান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সনাতন পদ্ধতিতে অন্তত ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, কোনো আবেদন বা তথ্যের হার্ডকপি কিংবা মুদ্রিত কাগজ গ্রহণ করা হবে না। সব তথ্য নির্ধারিত গুগল লিংকের মাধ্যমেই পাঠাতে হবে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি