আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: দর অপরিবর্তিত রেখে আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩০ জুন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই সময়ও দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সঙ্গীত একাডেমি