২৩ আগস্ট ২০২৬

আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম
আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি

 

বাংলাপ্রেস ডেস্ক: চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৬০ শতাংশ বেশি।

গত বছরের এই সময়ে এ অঙ্ক ছিল ১৭১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট এই তিন দিনে দেশে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।

এছাড়া এ বছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪১৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এ হিসেবে চলতি অর্থবছরের ২২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। 
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি