৪ আগস্ট ২০২৬

আগস্টের শুরুতেই তিন দিনে প্রবাসী আয় ৪০৬ মিলিয়ন ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম
আগস্টের শুরুতেই তিন দিনে প্রবাসী আয় ৪০৬ মিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২২০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই দেশে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৬-২৭ অর্থবছরের ৩ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
বিপি>টিডি

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি