আহবায়ক কমিটি ঠাকুরগাঁওয়ের সাংবাদিক বিপ্লব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: তৃণমূল সাংবাদিকদের পাশে থাকার প্রত্যায় নিয়ে গঠিত 'তৃণমূল সাংবাদিক সোসাইটি'র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ জুলাই মাহবুবুল আম্বিয়াকে আহবায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক- আফজাল হোসেন(ভোলা), আবুল কালাম(ঢাকা), মোঃ ইয়াসিন(সাভার), ইউসুফ আকন্দ মজিবর(ময়মনসিংহ), মোঃ সাইফুল ইসলাম, (ঢাকা), মোঃ মানিক মিয়া(মুন্সিগঞ্জ), মোঃ ফারুক হোসেন(শরীয়তপুর), মোঃ আমিরুল ইসলাম শান্ত (রাজশাহী), বদরুল ইসলাম বিপ্লব(রংপুর), শান্তিময় চাকমা(রাংগামাটি), বেলাল তালুকদার(মৌলভীবাজার)।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোহাগ হাওলাদার, তপু ঘোষাল, আরিফুর রহমান, রোকসানা আক্তার পিংকি প্রমুখ। কমিটির নেতৃবৃন্দের বিস্তর পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি একটি বিশেষ সভায় ১১ জন সদস্য তৃণমূল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেন।
এসময় সংগঠনের নব নির্বাচিত আহবায়ক মাহবুবুল আম্বিয়া বলেন, তৃণমূল সাংবাদিকের ন্যায় সঙ্গত দাবি আদায়ই আমাদের লক্ষ্য। তৃণমূল সাংবাদিক সোসাইটি সাংবাদিক সমাজের প্রাণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সাংবাদিকদের বিশেষ করে সারাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময় সোচ্চায় থাকবে এই সংগঠন।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি