৪ এপ্রিল ২০২৬

আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে চবি শিক্ষার্থী সাব্বির হোসাইন রিয়াদ বলেন, পরাজিত ফ্যাসিস্ট এখনো আমাদের সঙ্গে শত্রুতার নীলনকশা তৈরি করছে। তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে। আজ আবারও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে। আরেক শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্রসমাজ আবারও জেগে উঠবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি