৪ এপ্রিল ২০২৬

আইনজীবী হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আইনজীবী হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধ: চট্রগাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম। বুধবার বিকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন। ফোরামের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এডভোকেট রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, অ্যাডভোকেট আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি এডভোকেট শফিউল আলম। সমাবেশে বক্তাগন বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদ আওয়ামীলীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরানো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি