৩ এপ্রিল ২০২৬

আজ ৬৬ লাখ মানুষ পাচ্ছেন দ্বিতীয় ডোজের টিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ ৬৬ লাখ মানুষ পাচ্ছেন দ্বিতীয় ডোজের টিকা

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রমের আওতায় দেশে আজ বৃহস্পতিবার এক দিনের হিসাবে সর্বোচ্চ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর এক দিনে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন। তারাই আজ দ্বিতীয় ডোজ টিকা পাচ্ছেন।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এক বুলেটিনে জানান, ২৮ সেপ্টেম্বর সারাদেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টিকা কর্মকাণ্ডে প্রথম ডোজ টিকা দেওয়া হবে না, শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

তিনি বলেন, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজন হলে ৩টার পরেও এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলমান থাকবে।

অধিদফতরের পরিচালক আরো বলেন, ঐদিন সারাদেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রথম দিনে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ টিকা দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বরের আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকাদানের ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি