১২ জুলাই ২০২৬

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৩৪ বিকাল
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলা সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তার সফরের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে একই স্থানে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।  

গৌরনদীর কর্মসূচি শেষে দুপুর ১টায় প্রধানমন্ত্রী বরিশাল শহরের সাগরদী খালপাড়ে অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তার এ সফর শেষ হবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি