৪ এপ্রিল ২০২৬

আজ মিলছে ২৩ মার্চের ট্রেনের টিকিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম
আজ মিলছে ২৩ মার্চের ট্রেনের টিকিট

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক: ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে কোন দিনের টিকিট
ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৩ মার্চ। সূচি অনুযায়ী—১৩ মার্চ বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট
যেভাবে টিকিট সংগ্রহ করবেন
যাত্রীরা রেল সেবা অ্যাপ (Rail Sheba App) ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট থেকে টিকিট কিনতে প্রথমে রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না থাকলে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপরের পেজে ট্রেনের নাম, আসন খালি আছে কি না এবং ট্রেন ছাড়ার সময় দেখা যাবে। পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’ অপশনে গিয়ে আসন খালি থাকলে তা নির্বাচন করে ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে ক্লিক করতে হবে।
ভিসা বা মাস্টারকার্ড, কিংবা বিকাশ–এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-টিকিট ডাউনলোড হবে। পাশাপাশি যাত্রীর ই-মেইলেও টিকিটের কপি পাঠানো হবে। ই-মেইল থেকে টিকিট প্রিন্ট করে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আগে প্রিন্টেড টিকিট সংগ্রহ করা যাবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি