৪ এপ্রিল ২০২৬

আজ থেকে তুলে নেওয়া হলো জ্বালানি তেলের রেশনিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ পিএম
আজ থেকে তুলে নেওয়া হলো জ্বালানি তেলের রেশনিং

বাংলাপ্রেস ডেস্ক: দেশে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে চালু থাকা রেশনিং পদ্ধতি আজ থেকে তুলে নিচ্ছে সরকার। ফলে রোববার (১৫ মার্চ) থেকে সব ধরনের যানবাহনের জন্য তেল কেনায় আর কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা থাকছে না।

এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের জন্য তেল বিক্রিতে রেশনিং চালু করে সরকার।

রেশনিং শুরুর সময় সরকারের নির্দেশনায় মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া পিকআপ ও লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির সীমা নির্ধারিত ছিল।

পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এ ব্যবস্থা আংশিক শিথিল করা হয়। রাইডশেয়ারিং চালকদের কথা বিবেচনায় মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে সামগ্রিক রেশনিং হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়।

সবশেষে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আজ থেকে রেশনিং পদ্ধতি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে আগের মতোই কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই সব ধরনের যানবাহনের জন্য জ্বালানি তেল বিক্রি করা হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি