৩ এপ্রিল ২০২৬

আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পিএম
আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

বাংলাপ্রেস ডেস্ক:   পটুয়াখালী-৩ আসনের (দশমিনা-গলাচিপা) আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী-সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন নুর। 

নুর বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। 

তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি