৪ এপ্রিল ২০২৬

আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:২৩ এএম
আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। ভাববে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে মুছে দেবে বিএনপি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কর্মশালায় সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস–এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে, সেসব দেশের সংসদে চর্চার ওপর ক্লাস নেওয়া হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন, এই লক্ষ্যেই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুনরা কীভাবে শুরু করবেন বা শিখবেন, সেসব বিষয় ফোকাস করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে, ভালো শিক্ষাটা পাবেন। একটা শিশু যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি