৪ এপ্রিল ২০২৬

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ এএম
‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

বাংলাপ্রেস ডেস্ক:   এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর সংবাদ পেয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে ছুটে যান নেতাকর্মীরা। নেত্রীর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এভারকেয়ারের সামনে গিয়ে দেখা যায়, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়তেও দেখা যায় কাউকে। কয়েকজন নেতাকর্মী অঝোরে কান্না করছেন। এদের মধ্যে একজন বিলাপ করে বলছেন, ‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন। হে বাংলার মাটি তুমি কী হারিয়েছো! কী হারালে বাংলাদেশ!’

কান্নাজড়িত কণ্ঠে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেন, খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখত। তিনি অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হলেন, তখন থেকেই দেশের মানুষ উনার জন্য দোয়া করেন।  

তিনি আরও বলেন, আমরা আশ করি, খালেদা জিয়ার যে দেশ গড়ার স্বপ্ন ছিল তা দেশনায়ক তারেক রহমানের হাত ধরে পূরণ হবে। দেশবাসীর কাছে এই দোয়া কামনা করি।

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তার শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ-বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এ নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত ও অনুসারীদের কাঁদিয়ে পরলোকে পাড়ি জমান।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি