আমার মোবাইল এখনও পাইনি : পরিকল্পনামন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ছিনতাই হওয়ার দশম দিনেও মোবাইলফোন উদ্ধার করে দিতে পারেনি পুলিশ। এমনটাই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মন্ত্রী।
গত ৩০ মে (রোববার) পরিকল্পনামন্ত্রীর আইফোন রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয়।
মোবাইল ফিরে পেয়েছেন কি না এমন এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি