১৯ অক্টোবর ২০২৬

‘আমি তো সেখানে জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ এএম
‘আমি তো সেখানে জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’


বাংলাপ্রেস ডেস্ক: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তাকে ঘিরে গণমাধ্যমগুলো একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করেছে। এক ঘণ্টা পরপর তার বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।


তিনি বলেন, ‘একটা ঘটনা স্বনামধন্য গণমাধ্যমগুলো যেভাবে উপস্থাপন করেছে, তাতে কিছু বলার নেই। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি।’ এ সময় গণমাধ্যমের প্রতি নিজের হতাশ হওয়ার কথাও জানান তিনি।


ইশরাক বলেন, ‘প্রতিমন্ত্রী, অস্ত্র, ইশরাক, অভিযান’-এ ধরনের শব্দ ব্যবহার করে গণমাধ্যমগুলো শিরোনাম করেছে এবং ফটোকার্ড তৈরি করেছে। শিরোনাম ও ফটোকার্ড তিনি সংবাদ সম্মেলনে নিয়ে আসতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আনেননি।


মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে সংবাদ জানান ইশরাক হোসেন।


তিনি দাবি করেন, তার পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পর মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি