১৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ এএম
সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সৌদিতে মৃত্যুদণ্ডের এই ঘটনায় ঠিক কী ঘটেছিল এবং কেন আগে থেকে তথ্য জানানো হয়নি? অপরাধ যাই হোক না কেন, বাংলাদেশ বন্ধু হিসেবে জানতে পারতো বলেও মত দেন হুমায়ুন কবির। আর তাই গতকাল (রোববার) ঘটনার বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

এদিকে, কাতারে সাবেক বিমান বাহিনী প্রধানের আটকের খবরের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হুমায়ুন কবীর।

তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, চুরি ও অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত যত ব্যক্তি রয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাজ অব্যাহত রয়েছে। অপরাধীরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি