২৬ মে ২০২৬

আমিই দিতে পারি 'করোনা ভাইরাস' থেকে মুক্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমিই দিতে পারি 'করোনা ভাইরাস' থেকে মুক্তি

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে কার্যত মহামারীর আকার নিয়েছে করোনা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে ইতিমধ্যে ৮২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত কয়েক হাজার। আতঙ্কে কাঁপছে ভারতবাসীও। তবুও চিকিৎসকদের কাছে করোনা আক্রান্তদের দাওয়াই এখনও অধরাই। তবে এই রোগের ‘অব্যর্থ ‘ ওষুধের সন্ধান দিলেন ভারতের স্বঘোষিত গুরু নিত্যানন্দ।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে নিত্যানন্দের দাবি, “আমার নাম জপ করো, তবেই পালাবে করোনা ভাইরাস।” ঠিক কীভাবে তাঁর নাম জপ করতে হবে, সেটাও কার্যত হাতে ধরে শিখিয়ে দিয়েছেন তিনি। ১ মিনিট ৬ সেকেন্ডের ওই টুইটার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে নিত্যানন্দ শুনিয়েছেন, কীভাবে মন্ত্র জপ করতে হবে। তাঁর দাবি, ‘ওম নিত্যানন্দ পরম শিবম’, এই মন্ত্র টানা ৪৮ ঘণ্টা জপ করলেই নাকি শরীরে বিশেষ শক্তি আসবে! আর সেই শক্তি করোনা ভাইরাসকে ছেঁকে শরীরের বাইরে বার করে দেবে। নিত্যানন্দ অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, “ভগবান শিবের নামে এই মন্ত্র ম্যাজিকের মতো কাজ করবে। আমি চ্যালেঞ্জ করতে পারি সবকিছু উর্ধ্বে কাজ করবে এই মন্ত্র। যে কেউ পরীক্ষা করে দেখতে পারে।” ধর্ষণ, অপহরণ, যৌন কেলেঙ্কারির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ বেপাত্তা। তাঁর খোঁজে ব্লু নোটিসও জারি করেছে ইন্টারপোল। এত কিছুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, করোনার ওষুধের হদিশ এখনও মেলেনি। কিছুদিন আগে থাইল্যান্ডের এক চিকিৎসক দাবি করেছিলেন, সাধারণ সর্দির ওযুধ এবং HIV-এর ওষুধ মিশিয়ে খেলে এই রোগ সেরে যেতে পারে। তবে তা প্রমাণ সাপেক্ষ। এর মধ্যে স্বঘোষিত ধর্মগুরুর এ হেন টুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

এদিকে রবিবার সকালে প্রকাশিত চিনের স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোটা দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের গণ্ডি টপকে ক্রমশ ৪০ হাজারে দিকে যাচ্ছে। বিষয়টি দেখে করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা বিশ্বের সবথেকে বড় মহামারির আকার ধারণ করতে চলেছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি