৩ এপ্রিল ২০২৬

আমির হামজা বললেন ৭৯ জনের শক্তিতে ২১১ জনকে সোজা রাখা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
আমির হামজা বললেন ৭৯ জনের শক্তিতে ২১১ জনকে সোজা রাখা হবে

আমির হামজা।

বাংলাপ্রেস ডেস্ক:  বিরোধী দলের ৭৯ সংসদ সদস্য নিয়ে সরকারি দলের ২১১ সংসদ সদস্যকে তীরের মতো সোজা করবেন বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে- এই ৭৯ জন, আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি, ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব। সেটা সংসদের ভেতরে হোক, আর বাইরে হোক। 

আমির হামজা বলেন, আমাদের কাছে দল-বেদল, ধর্ম-অধর্ম না। মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, এটা হিসাব করে দেখব, সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে, এটা ন্যায়বিচার না। 

তিনি বলেন, আমি এমপি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি শুধু এদেরই না, আমার সাড়ে ৪ লাখ ভোট, এদের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাআল্লাহ আগামী ৫ বছর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।

এর আগে সকাল ৯টার দিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে কাজ শুরু করেন মুফতি আমির হামজা। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।

সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি