৪ এপ্রিল ২০২৬

আনিসুল হক আরেক হত্যা মামলায় গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিসুল হক আরেক হত্যা মামলায় গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ভাষানটেক এলাকায় মো. ফজলু হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে সকালে কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।শুনানি শেষে আদালত আনিসুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার নথি থেকে জানা গেছে, গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন তিনি। এজাহার থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় উল্লাসে রাজধানীর ভাষানটেক থানার মিরপুর-১৪ নম্বর এলাকায় মো. ফজলু অংশ নেন। সন্ধ্যা ৭টার দিকে এজাহারনামীয় আসামিদের অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণে ফজলু গুলিবিদ্ধ হন।গুলি তার কোমড়ের একপাশ দিয়ে ঢুকে অপর পাশে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ঘটনায় নিহতের ভাই সবুজ গত বছরের ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের নামে মামলা দায়ের করেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি