আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হচ্ছে।
ব্যক্তি হিসেবে পদক পাচ্ছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস মনোনীতদের এ পদক দেবেন।
এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি ইউনেসকো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বার্তা দেবেন।
ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশি ও বিদেশি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ প্রদান করা হয়ে থাকে। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেসকো থেকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক
১৩ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত
৫৯ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
নতুন কুঁড়ির প্রথম আসরের পর্দা নামছে সোমবার, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি