৩ এপ্রিল ২০২৬

আরেক প্রার্থী সরে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিলেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
আরেক প্রার্থী সরে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিলেন

বাংলাপ্রেস ডেস্ক:  লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ধানের শীষের প্রার্থী বিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে গণঅধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্যাহ খান কমলনগরস্থ নিজানের বাসভবনে গিয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। 

এ সময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপি প্রার্থী ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও শহীদদের স্বপ্ন পূরণে আমাদের সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে হবে। তিনি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতের এআর হাফিজ উল্যাহ, জেএসডির তানিয়া রব ও ইসলামি আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর প্রতি একই আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, রামগতি থানা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ প্রমুখ নেতারা।

এর আগে ১ ফেব্রুয়ারি ধানের শীষকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ মার্কা)।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি