১৪ জুলাই ২০২৬

আরো তিন দেশে এনআইডি সেবা চালু করবে ইসি, আদেশ জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম
আরো তিন দেশে এনআইডি সেবা চালু করবে ইসি, আদেশ জারি

বাংলাপ্রেস ডেস্ক: আরো তিনটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। দেশগুলো হলো সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেন।

সোমবার (১৩ জুলাই) পৃথক তিনটি সরকারি আদেশ জারি করে এ তথ্য জানায় নির্বাচন কমিশন সচিবালয়। এই সেবা কার্যক্রম উদ্বোধনে তিন নির্বা‌চন কমিশনার তিনটি দেশ সফর করবেন বলেও জানানো হয়।

আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন। সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং ভোটদান ও এনআইডি সেবা বিষয়ে প্রবাসীদের সঙ্গে আয়োজিত সভায় অংশ নেবেন।

একই উদ্দেশে আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ৩০ জুলাই থেকে ৫ আগস্ট সুইডেন সফর করবেন। এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট সিঙ্গাপুর সফর করবেন।

আদেশে আরো উল্লেখ করা হয়েছে, এই সফরগুলো সরকারি সফর হিসেবে গণ্য হবে। এর যাবতীয় ব্যয় ইসির ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ১৩টি দেশে এনআইডি কার্যক্রম চালু আছে। তার সঙ্গে যুক্ত হতে চলেছে আরো তিন দেশ।

সম্প্রতি ফ্রান্সেও এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। তবে ইসি পরে জানায়, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস চিঠি দিয়ে জানিয়েছে, আপাতত সে দেশে এনআইডি কার্যক্রম শুরুর মতো প্রস্তুতি নেই। সেজন্য দেশটিতে এ কার্যক্রম স্থগিত করা হয়।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি