২২ মে ২০২৬

আসছে লম্বা ছুটি: টানা ৩ দিন বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম
আসছে লম্বা ছুটি: টানা ৩ দিন বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটির পর আবারও টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রবিবার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

খ্রিস্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।

মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয়।

সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, রবিবার ইস্টার সানডের আগের দুদিন যথাক্রমে শুক্র (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিনদিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন অনলাইনে ক্লাস ও বাকি তিন দিন সশরীর ক্লাসের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে তবে তা সংশোধন করা হবে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা নিয়ে মন্ত্রিপরিষদে আলোচনা হতে পারে। মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা তিন দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরু হতে পারে।
বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি