১ অক্টোবর ২০২৬

আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন থামবে না: ত্রাণমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম
আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন থামবে না: ত্রাণমন্ত্রী

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রাম থেকে নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়ন থেকে এ জেলা বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আপনারা অনেকে ধারণা করতে পারেন, কুড়িগ্রাম থেকে আমরা কোনো আসন পাইনি বলে সরকার এ জেলাকে অবহেলা করছে। উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না। তিনি বলেন, কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে এখনো অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এ কারণে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষ এ সরকারের ওপর আস্থা অর্জন করতে পারে। 

ত্রাণমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত বিভাগকে পঙ্গু করে ফেলেছিল। রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়ার কারণে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়; বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্যতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

ভবন উদ্বোধনের পর মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন পরিদর্শন করেন। এ সময় রাজারহাট উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি