৪ এপ্রিল ২০২৬

আশরাফ গনির মেয়ে আমেরিকার হিপস্টার তারকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আশরাফ গনির মেয়ে আমেরিকার হিপস্টার তারকা
বাংলাপ্রেস ডেস্ক: আশরাফ গনির মেয়ে মারিয়াম গনি নিউইয়র্কের ব্রুকলিনে থাকেন। তিনি হিপস্টার তারকা। নিউইয়র্ক পোস্ট গত সপ্তাহে মারিয়াম গনির ব্রুকলিনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ছবিসহ তাঁর বিলাসী জীবনযাপন নিয়ে সংবাদ পরিবেশন করেছে। আশরাফ গনির ছেলে তারেক গনি ওয়াশিংটন ডিসিতে থাকেন। তিনি ১২ লাখ ডলার মূল্যমানের বাড়িতে থাকেন বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। তারেক গনি সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। তাঁর স্ত্রী এলিজাবেথ পিয়ারসন প্রভাবশালী মার্কিন উদারনৈতিক সিনেটর এলিজাবেথ ওয়ারেনের লেজিসলেটিভ পরিচালক। হোয়াইট হাউসের কাছেই বিলাসবহুল টাউন হাউসে তাঁদের নিরুদ্বেগ বসবাস। মার্কিন সেনারা কাবুলে থাকা অবস্থাতেই আশরাফ গনি দেশ থেকে পালান। নিজ দেশের নাগরিকদের রক্ষার দায়িত্ব ছিল তাঁর। কিন্তু তিনি তা না করে আফগান জনগণকে বিপন্ন অবস্থায় রেখে পালিয়ে যান। আগে থেকেই যুক্তরাষ্ট্রে নিরাপদে থাকা সন্তানদের নিয়ে আশরাফ গনির কোনো উৎকণ্ঠা ছিল না। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ অর্থ নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এ অর্থের পরিমাণ প্রায় ১৭ মিলিয়ন মার্কিন ডলার বলে অভিযোগ করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ গনি। ২০১৪ সাল থেকে ক্ষমতায় ছিলেন আশরাফ গনি। জনগণের চরম বিপদের সময় তাঁর এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এমনকি আশরাফ গনির সরকারে থাকা মন্ত্রীদের অনেকেও তাঁর পালিয়ে যাওয়া নিয়ে সমালোচনা করছেন। সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আশরাফ গনি দাবি করেছেন, রক্তপাত এড়াতে দেশত্যাগ করেছেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আশরাফ গনি বর্তমানে দুবাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলেও কোনো কোনো সংবাদমাধ্যমে বলা হচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি