২৭ জুন ২০২৬

আটলান্টায় আজ দুপুরে প্রকৌশলী শাকিবের দ্বিতীয় জানাজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
আটলান্টায় আজ দুপুরে প্রকৌশলী শাকিবের দ্বিতীয় জানাজা

বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ প্রকৌশলী শাকিব আলী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় আজ শুক্রবার বাংলাদেশি তরুণ প্রকৌশলী শাকিব আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুরে জর্জিয়ার বেথলেহেম মসজিদে বাদ জুমা শাকিবের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা। বৃহস্পতিবার নিহত শাকিবের মরদেহ ক্যালিফোর্নিয়া থেকে আটলান্টায়  নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ইসলামিক সেন্টারে নামাজে জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৮ টা ( নিউ ইয়র্ক সময় রাত ১১টা) অনুষ্ঠিত উক্ত নামাজে জানাজায় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শাকিবের মৃত্যু সনদ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ জর্জিয়ার আটলান্টায় নিয়ে যাবার উদ্দেশ্যে রওয়ানা দেন শাকিবের বাবা-মাসহ আটলান্টার বাংলাদেশি কমিউনিটির নেতারা। 
বুধবার শাকিব আলীর প্রথম নামাজে জানাজা শেষে ইন্ডিয়াস ক্লেপিট রেস্তোরাঁয় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে ফোবানার সাবেক চেয়ারপার্সন মাসুদ রব চৌধুরী,সায়েদুল হক সেন্টু, ড. রবি আলম, নজরুল আলম ও রফিকুল ইসলামের যৌথ আয়োজনে নিহত শাকিবের দোয়া মাহফিলের আয়োজন করেন। এত তার বাবা ডা. মোহাম্মদ আলী মানিক, মা স্ত্রী শাকিরা আলী বাচ্চিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি