৪ এপ্রিল ২০২৬

বাবার ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাবার ওপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে লকডাউনে বাড়ির বাইরে যেতে নিষেধ করায় বাবার ওপর অভিমান করে প্রিয়াঙ্কা বিশ্বাস (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। রোববার (১১ জুলাই) সকাল ৮টার দিকে আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা একই গ্রামের দিনমজুর দিলিপ বিশ্বাসের মেয়ে ও পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, প্রিয়াঙ্কা মানসিক ভারসাম্যহীন ছিল। লকডাউনের মধ্যেও বাড়ির বাইরে ঘোরাফেরা করতো। বাইরে যাওয়া নিয়ে তার বাবা রাগারাগি করেন। এ নিয়ে সে বাবার ওপর অভিমান করে। পরে রোববার সকাল ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে তার ঝুলন্ত মরদেহ দেখে মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হবে। অভিযোগ না পাওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি