২৯ অক্টোবর ২০২৬

টয়োটার প্রথম প্রাইভেটকারে চড়লেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
টয়োটার প্রথম প্রাইভেটকারে চড়লেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান তিনি। এ সময় টয়োটার প্রথম প্রাইভেট কারটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। তিনি জানান, কারখানায় পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   

১৯৩৫ সালে টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ-ওয়ান’ তৈরি হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে টয়োটার প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’ নির্মিত হয়। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।

চার দিনের সরকারি সফর শেষে আজ জাপান থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি