বাজারে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কাঁচাবাজারে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।এছাড়া নতুন করে বাড়ছে পেঁয়াজ ও ডিমের দাম।
এদিকে বাজারে সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ সবজির দাম এখনো কেজি প্রতি ১০০ টাকার ওপরে রয়েছে।
আজ শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, পেঁপের দাম তুলনামূলক কম থাকলেও বেগুন, টমেটো, করোলা ও গাজরের মতো নিত্যপ্রয়োজনীয় সবজি ১০০ টাকার বেশিতে বিক্রি হচ্ছে।
অপরদিকে আলুর দামে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে পেঁয়াজের এখনো প্রতি কেজি কিনতে হচ্ছে ৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি।
আর ক্রেতাদের অভিযোগ, কিছু সবজির দাম কমলেও কাঁচা মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে বাজারে স্বস্তি ফিরছে না। তারা বলছেন, বাজারে নিয়মিত তদারকি ও দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক
দেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি