৪ এপ্রিল ২০২৬

বাজেট-পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাজেট-পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আয়োজিত বাজেটোত্তর নৈশভোজে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে অর্থমন্ত্রী সেখানে তাকে স্বাগত জানান। পরে শেখ হাসিনা অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি