বাংলা প্রেস সম্পাদকের মায়ের মৃত্যুবার্ষিকী আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস ও অনলাইন নিউজ পোর্টাল বাংলাপ্রেস ডটকম- এর সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ছাবেদ সাথী'র মা কাচুয়ানী বেওয়া'র ২০তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০২ সালের ২৯ মে কাচুয়ানী বেওয়া সকাল ৭ টায় নিজ বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সিংগীমারী ধোদার পাড়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মৃত্যুকালে ৪ পুত্র ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান। মরহুমা কাচুয়ানী বেওয়া ও তাঁর বড় ছেলে আব্দুল লতিফের ৫ম মৃত্যুবার্ষিকী।
উল্লেখ্য, মরহুমার বড়ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ ( মেম্বার) পার্বতীপুর ঠিকাদার সমিতি ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) পার্বতীপুর শাখার সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন পার্বতীপুর উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের পরিষদের সফল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ৪ বছর আগে ২০১৭ সালের ২ জুন তিনি ইন্তেকাল করেন।
বাংলাপ্রেস ডটকম-এর সম্পাদকের মা ও বড় ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে তিনি ও তার পরিবার সকলের দোয়া কামনা করেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি