বাংলাদেশ ব্যাংকসহ দেশের ২০০’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুইশো’র বেশি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে হাফনিয়াম নামক হ্যাকার গ্রুপ। প্রতিষ্ঠানগুলো থেকে তথ্যও হাতিয়ে নিয়েছে এই সাইবার গোষ্ঠী। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম থেকে মনিটরিং করার সময় এই হামলার বিষয়টি শনাক্ত হয়।
বিজিডি ই গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, ২০০’র বেশি প্রতিষ্ঠানের সার্ভারের মধ্যে হাফনিয়াম-এর অস্তিত্ব পাওয়া গেছে। ই-মেইলের মাধ্যমে এই হামলা পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার বিজিডি ই গভ সার্ট ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এই প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা এবং সংঘটনা ব্যবস্থাপনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে গৃহীত সরকারের উদ্যোগগুলোর উন্নয়ন ও বিকাশে সহযোগিতা করে।
‘হাফনিয়াম’ একটি সাইবার গুপ্তচরবৃত্তি গোষ্ঠী, যা কখনও কখনও বড় ধরনের হুমকি দেয়। বলা হয়, চীন সরকারের সাথে এই গ্রুপটি সম্পর্কযুক্ত।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি