বাংলাদেশ স্কাউটসের সেরা পুরস্কার পেলেন লক্ষ্মীপুরের প্রফেসর মাইন উদ্দিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুর থেকে সুলতানা মাসুমা: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড উপ-কমিটির সুপারিশ অনুযায়ী ২০১৯-২০২০ সালের জন্য চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কমিশনার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান। তিনি লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের সভাপতি ছাড়াও একজন আইনজীবি, অভিনেতা, লেখক ও নাট্যকার। তিনি ১১টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় গত ২০ মার্চ শনিবার গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৪তম সভায় ইনোভেটিভ অ্যাওয়ার্ডের সনদ ও ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি