৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে মিলনমেলা বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তে মিলনমেলা বন্ধ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুরের ঐতিহ্যবাহী পাথরকালীতে বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকার বাসিন্দাদের মিলনমেলা এবার হচ্ছে না। দুই দেশের এই মিলনমেলা আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) হওয়ার কথা ছিল। রোববার (১ ডিসেম্বর) রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এক জরুরি ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষণায় বলা হয়, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই দিন কাউকে সেখানে না যাওয়ার অনুরোধ করা হলো। জানা গেছে, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চাপাসার তাজিগাঁও সীমান্তের নিভৃত গ্রাম টেংরিয়ার গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে প্রতি বছর এ ঐতিহ্যবাহী পাথরকালীর মেলাটি হয়। সেখানে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের দুই পাশে দুই দেশের প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষ উপস্থিতি হন। ওই স্থানে এবার বিশৃঙ্খলা, মারামারিসহ অপ্রীতিকর ঘটনার শঙ্কা রয়েছে মর্মে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ ছাড়াও দুই দেশের বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মেলা ও কাঁটাতারের নিকটবর্তী এলাকায় জনসমাগম না করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, কয়েক যুগ ধরে হরিপুর-রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কুলিক নদীর ধারে কালীপূজার আয়োজন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সেখানে বসে মেলা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি