২৬ মে ২০২৬

বাংলাদেশে ওয়াজ-মাহফিলে সাম্প্রদায়িক বক্তব্য দেয়া ১৫ বক্তা চিহ্নিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাদেশে ওয়াজ-মাহফিলে সাম্প্রদায়িক বক্তব্য দেয়া ১৫ বক্তা চিহ্নিত

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াজ-মাহফিলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে উৎসাহ দেয়াসহ রাষ্ট্র বিরোধী বক্তব্য দেন এমন ১৫ জন বক্তাকে চিহ্নিত করেছেন।

মন্ত্রণালয় থেকে ৬ দফা সুপারিশমালা তৈরি করা হয়েছে। এ সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউবে চ্যানেল খুলে তাদের বিদ্বেষপূর্ণ ও উগ্রবাদী বক্তব্যের প্রচারণা চালিয়ে আসছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে ওয়াজের অনুমতি না দিতে বলা হয়েছে। এছাড়া যারা চুক্তিতে ওয়াজ-মাহফিলে যান তারা আয়কর দেন কিনা তাও খতিয়ে দেখার নির্দেশনা দেয়া হয়েছে।

ওয়াজ-মাহফিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মনে করেন, এ ধরনের নির্দেশনা বক্তাদের ধর্মীয় আলোচনায় বাধা দেয়ার সামিল।

বাংলাদেশে ধর্মীয় বিষয়ে মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে শিক্ষা দেয়ার পাশাপাশি ওয়াজ-মাহফিলেও ইসলামী চিন্তাবিদরা মানুষকে সচেতন করে থাকেন। এই ওয়াজ-মাহফিল গ্রামে-গঞ্জে এক ধরনের উৎসবের মতো। সূত্র: ভয়েস অফ আমেরিকা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি