৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশের বিরুদ্ধে একটি গ্লোবাল ক্যাম্পেইন চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাদেশের বিরুদ্ধে একটি গ্লোবাল ক্যাম্পেইন চলছে: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ একটি গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এই গোষ্ঠী সর্বশক্তি নিয়োগ করে দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানো শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি। বৈঠকে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই সব সরকারের আমলেই বছরে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। তবে সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমরা সেটি করেছি। তারপরও দেশ ও দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটি পরিষ্কার করতে বিদেশি কূটনীতিকদের প্রকৃত পরিস্থিতি জানানো হলো আজ।’ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধ পরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাশত করবে না। আমরা হিন্দু-মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। এ সময় ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন একপেশে হয়েছে বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে। যুক্তরাজ্যে আওয়ামীপন্থি সাংসদের সংখ্যাও বেশি। তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে। তারা আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছু জানায়নি। এদিন সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন তৌহিদ হোসেন। বলেছেন, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের আগের ও পরের সরকারে পার্থক্য আছে। এটার সাথে অভিযোজনে কোনও দেশের সময় লাগতে পারে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি