২৬ মে ২০২৬

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা লিখলেন ব্রায়ান লারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা লিখলেন ব্রায়ান লারা
বাংলাপ্রেস অনলাইন : ক্যারিবিয়ান রাজপুত্র' বলুন আর 'ক্রিকেটের বরপুত্র' বলুন- তিনি একজনই। ক্যারিবিয়ান কিং ব্রায়ান চার্লস লারা। কিংবদন্তি এই ক্রিকেটার এখন কোচিং পেশার সঙ্গে জড়িত। নিজ দেশের ক্রিকেটের খারাপ অবস্থায় মাঝেমধ্যে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন। এবার তিনি সোশ্যাল সাইটে লিখলেন বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশকে নিয়েই লিখেছেন ব্রায়ান লারা। প্রথমে তিনি টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন টিম টাইগারকে। লারার দেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। এমন অর্জনে সাধুবাদ জানিয়ে ক্যারিবীয় রাজপুত্র লিখলেন বাংলাদেশের কিশোর বিদ্রোহীদের নিয়ে। রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গত আট দিন ধরে রাজপথ কার্যত অচল হয়ে পড়েছিল। নিরাপদ সড়কের দাবিতে বিশ্বে প্রথমবারের মতো রাজপথে নেমে আসে কিশোর-কিশোরীরা। তারা ট্রাফিক কন্ট্রোল, ইমার্জেন্সি লেন তৈরি, লাইসেন্স চেক, ফিটনেস চেক ইত্যাদি কাজ করে সারাবিশ্বে সাড়া ফেলে দেয়। এক পর্যায়ে তাদের ওপর হামলে পড়ে সন্ত্রাসীরা। যা দৃষ্টি এড়ায়নি হাজার হাজার মাইল দূরে থাকা ব্রায়ান লারার। নিউ ইয়র্ক টাইমসের একটি সংবাদ শেয়ার করে 'প্রিন্স অব ক্রিকেট' লিখেছেন, 'ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য অভিনন্দন বাংলাদেশ। কিন্তু তোমাদের রাজপথে বিশাল সংখ্যক কিশোরদের সঙ্গে এসব কী হচ্ছে? নির্যাতিতদের জন্য আমার সমবেদনা। আশা করি সবাই সতর্ক হবেন, সবাই নিরাপদ জীবনের জন্য দাবি তুলবেন।' বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি