১৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ ঘানার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ ঘানার

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির বাজারে বাংলাদেশের তৈরি ওষুধ, পোশাক, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো।

বুধবার (১৮ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে ঘানার হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ঘানার মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ ডলার। দুই দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাণিজ্যিক সম্ভাবনার তুলনায় এ পরিমাণ খুবই নগণ্য। বাণিজ্য বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

তিনি আরো বলেন, আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (এএফসিএফটিএ) সদর দপ্তর ঘানায় অবস্থিত। ফলে ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারলে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য পুরো আফ্রিকার বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হতে পারে।

এ সময় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন বৈঠক এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরো জোরদার করা প্রয়োজন।

ফজলুল হক বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি হলে এ সম্ভাবনাকে বাস্তব বাণিজ্যে রূপ দেওয়া সম্ভব।

উল্লেখ্য, ঘানা বিশ্ববাজারে স্বর্ণ ও কোকো বীজের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ।

বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানা হাইকমিশনের মিনিস্টার-কাউন্সেলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার-কাউন্সেলর মুনিরু কাদিরি এবং অনারারি কনসুলের বিশেষ সহকারী আরপো খান উপস্থিত ছিলেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি