বাংলাদেশি শেখ রহমান জর্জিয়ার ষ্টেট সিনেটর নির্বাচিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিষ্ট্রিক্ট-৫ এ ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে ষ্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। গত বাছাই পর্ব নির্বাচনে এই আসনে তিনি ৩৪ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ডেমোক্রেটিক পার্টির কার্ট থমসন।তিনি পেয়েছিলেন ১ হাজার ৮৮৫ ভোট। এ আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।জর্জিয়ার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি জর্জিয়া ষ্টেট সিনেটে যাবার গৌরব অর্জন করলেন।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা শেখ মোজাহিদুর রহমান রিপাবলিকান পার্টির হাউস ককার্স চেয়ারম্যান ম্যাট হেচেটের সাথে লরেন্স, উইয়িলকিন্স ও থান্ডুলেন কাউন্টিতে জর্জিয়া ষ্টেট রিপ্রেজেন্টিভ প্রার্থী হিসেবেও ২০১২ সালে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি স্বল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি