বাসা থেকে এভারকেয়ারে জোবাইদা ও জাইমা রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ এএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তারা গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান। পরে বিকাল ৫.১৫ মিনিট নাগাদ তারা সেখানে পৌঁছান।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান তারা। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।
এদিন বিকালে ৩০০ ফিটের সমাবেশস্থলে আসেন তারেক রহমান এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানের বক্তব্য শেষে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন।
সেখান থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ফের গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাদের।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি