১২ আগস্ট ২০২৬

ববিতাকে চমক দিলেন রিয়াজ-ফেরদৌস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ববিতাকে চমক দিলেন রিয়াজ-ফেরদৌস

বিনোদন ডেস্ক: কিংবদন্তী অভিনেত্রীর ববিতার জন্মদিন ছিল মঙ্গলবার। এবারের জন্মদিন নিয়ে ববিতার বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। একমাত্র ছেলে অনিক কানাডা থাকেন। জন্মদিনের শুভ প্রহর শুরু হয় তার তার সঙ্গে কথা বলে। সারাদিনটি নিজের মতো করেই কাটাতে চেয়েছিলেন এ অভিনেত্রী। সারা দিন বাসায় ছিলেন, শুধু একজন বন্ধুর অনুরোধে সন্ধ্যায় বাইরে বের হন। রাতে বাসায় ফেরার পর চমক দেন দুই নায়ক রিয়াজ ও ফেরদৌস। তাদের শুভেচ্ছা আর কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের শেষ সময়টা আরো রঙিন হয়ে উঠে। সঙ্গে ছিলেন রিয়াজের স্ত্রী তিনা ও মেয়ে। এসময় তারা অভিনয় জীবনের নানা স্মৃতি, বর্তমান সময়ে চলচ্চিত্রের সংকটসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।

ববিতা বলেন, এবার আমি একেবারে একা। ছোট বোন চম্পা দেশের বাইরে, সে দেশে থাকলে দৌড়াদৌড়ি করে সব আয়োজন করে। বড় আপা সুচন্দা পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত। আমার একার পক্ষে সম্ভব না। তা ছাড়া জন্মদিন মহা ধুমধাম করে আয়োজনের পক্ষপাতি আমি না। চুপচাপ করি, একটু অন্যভাবে এই দিনটা উদ্‌যাপন করি। তাতেই আমার আনন্দ।

ফেরদৌস আর রিয়াজকে নিয়ে ববিতা বলেন, ওরা দুজন এমনিতে আমার খুব স্নেহের। জন্মদিনে কোনো আয়োজন রাখিনি, এরপরও মনে করে ওরা সময় বের করে আমার বাসায় এসেছে। খুব ভালো লেগেছে।

কয়েক বছর ধরে দেশে থাকলে ববিতার জন্মদিন সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাটে। কিছুদিন আগেই তার বাসায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চমৎকার আয়োজন করেছেন। তবে বাসায় না এলেও এই শিশুরা তাকে ভিডিওবার্তা পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। আর কানাডায় থাকলে একমাত্র ছেলে অনীকের সঙ্গে ঘোরাঘুরি, আড্ডা আর খাওয়া দাওয়ায় কেটে যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি