বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নতুন বছরের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি (রোববার)। শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ২ মাঘ অনুযায়ী ২০২২ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি রোজ রোববার বিকেল ৪ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ (২০২২ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, ২০২০ সালের ২৮ নভেম্বর দুপুরে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের ইতি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি