৩ এপ্রিল ২০২৬

বদরুদ্দোজা চৌধুরীর বাসায় জাফরুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বদরুদ্দোজা চৌধুরীর বাসায় জাফরুল্লাহ

বাংলাপ্রেস অনলাইন: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে বারিধারার বাসভবনে যান তিনি। বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার বিএনপি, ঐক্য প্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

কিন্তু এই সংবাদ সম্মেলনে একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে রাখা হয়নি। এ নিয়ে তিনি ক্ষুব্ধ হন। পরে বারিধারায় নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, নতুন জাতীয় ঐক্যফ্রন্টে যেতে আগ্রহী। তবে দুটি শর্ত রয়েছে তার। বি. চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্পধারা থাকবে না। এ ছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন তিনি। ড. কামাল হোসেনের আমন্ত্রণে তার বাসায় গিয়ে সেখান থেকে ফিরে এসে বি. চৌধুরী হতাশ হয়েছেন বলেও সেদিন জানান তিনি।

সেদিন সাংবাদিকরা জানতে চান বিকল্পধারাকে কি বাদ দিয়েছে, নাকি তারা সরে এসেছে? এমন প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেছিলেন, আমরা ঐক্য প্রক্রিয়া থেকে এখনও সরে আসি নাই। ওনারা যদি বাদ দিয়ে থাকেন সেটা তারা ঘোষণা দেবেন। স্বাধীনতাবিরোধীদের বাদ দিয়ে ভারসাম্যের রাজনীতিতে আমরা বিশ্বাসী। এমনটা জাতির চাওয়া, সেই স্বপ্ন আমরা দেখি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি