বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৪৬৮ টন আলু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু এসেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ট্রেনে করে এসব আলু আমদানি করা হয়। প্রতিকেজি আলুর আমদানি মূল্য পড়েছে ২৭ টাকা ৬০ পয়সা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আমদানিকারক প্রতিষ্ঠান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া থেকে খালাস করা হবে বলে ধারণা করা হচ্ছে।
আমদানিকারকের প্রতিনিধিত্ব করছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট আলম অ্যান্ড সন্স। তারা বেনাপোল বন্দর থেকে পণ্যচালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্কভবনে দাখিল করবেন।
বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, পণ্য চালানটির আমদানি মূল্য এক লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতিকেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সা। এভাবে আলু আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি