বিদেশে পড়তে চান? বছরে ৪৫ লাখ টাকার বৃত্তির সুযোগ
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে মারডক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ২০২৭ সালের রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করেছে।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির সব গবেষণাভিত্তিক বিষয়ে আবেদন করা যাবে।
বৃত্তিতে যা যা সুবিধা
- বছরে সর্বোচ্চ ৩৭ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ টাকার বেশি।
- আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ।
- বৈশ্বিক গবেষণা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ।
কোর্সের মেয়াদ
- গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) : ২ বছর
- পিএইচডি : ৩ বছর ৬ মাস
- আবেদনের যোগ্যতা
গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পিএইচডি
আবেদনকারীকে গবেষণার সক্ষমতার প্রমাণ দিতে হবে।
সাধারণত নিচের যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে—
- প্রথম শ্রেণি বা আপার সেকেন্ড ক্লাস অনার্সসহ স্নাতক ডিগ্রি।
- স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাভিত্তিক মাস্টার্স ডিগ্রি।
- গবেষণার দক্ষতা প্রমাণ করে এমন সমমানের অন্য কোনো যোগ্যতা।
আবেদন যেভাবে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদন গ্র্যাজুয়েট রিসার্চ অফিসে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইল : [email protected]।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখুন।
আবেদনের শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি