১৩ মে ২০২৬

‘বিদেশিদের গোলামি নয়’: চরমোনাই পীরের কড়া বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:৩৪ পিএম
‘বিদেশিদের গোলামি নয়’: চরমোনাই পীরের কড়া বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বাংলাপ্রেস ডেস্ক:   বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১২ মে) বিকালে লক্ষ্মীপুরে প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়। 

ইসলামী আন্দোলন জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মুফতি রেজাউল করিম বলেন, দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়া ভালো লক্ষণ নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার নাম দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্যচুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে- এমন চুক্তি বাতিল করার জন্য সরকারকে অনুরোধ করছি। 

ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আল মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খাঁন, যুব আন্দোলনের জেলা সভাপতি ইসমাঈল সিরাজী, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডা. নাছির আহমেদ প্রমুখ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি