
বাংলাপ্রেস ঢাকা: আসন্ন নির্বাচন নিয়ে বিদেশিদের মন্তব্যকে সরকার পাত্তা দেয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নির্বাচন সময়মতো ও নিয়ম মেনেই হবে বলেও জানান তিনি।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন মন্ত্রী। দেশে ও দেশের বাইরে বাংলাদেশ নিয়ে নানা তথ্য যাচাই বাছাই করে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয় কমিটি তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরো পড়ুন : ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে : আব্দুল মোমেন
এছাড়া নতুন বছরের প্রথম দিন বিভিন্ন দেশে দায়িত্বরত রাষ্ট্রদূতদের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী।
দেশ সম্পর্কে যেকোনো ভুল তথ্য প্রচার হলে মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় না থেকে তড়িৎ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনলাইনে যারা দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে তাদের কথা জনগণ বিশ্বাস করে না, তাই ওসব নিয়ে মাথা ব্যথাও নেই।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]