৪ এপ্রিল ২০২৬

বিধি-নিষেধের দ্বিতীয় দিনে আটক ৩৮৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিধি-নিষেধের দ্বিতীয় দিনে আটক ৩৮৩
বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ৩৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া কিংবা নির্দেশনা অমান্যের দায়ে তাদের আটক করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়। শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৩৮৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৭ জনকে লাখ ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ দফায় গত শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত। বিপি/কেজ
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি