২৪ জুলাই ২০২৬

বিদ্যুতের তারে স্পর্শ, ছাদ থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
বিদ্যুতের তারে স্পর্শ, ছাদ থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলে ছাদ থেকে পড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।নিহত মনিরুজ্জামান মনির বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে।

সহপাঠীরা জানান, মনির বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়েকজন সহপাঠী নিজ কক্ষের বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলেন।এ সময় অসাবধানতাবশত মনিরের হাত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি ভবনের নিচে থাকা পুকুরে পড়ে যান।সহপাঠীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাভাবিপ্রবির প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই।পুলিশ প্রশাসনের সহযোগিতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হবে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি